লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তলসহ ২জন গ্রেফতার

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার দেওপাড়া এলাকা থেকে বিদেশি পিস্তল ও চোরাই মোটরসাইকেলসহ মোঃ রাসেল (২৪) ও মোঃ ইমরান (২১) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) ভোরে সদর উপজেলার চন্দ্রগঞ্জে দেওপাড়া গ্রামের মৃত মানিক মিয়ার দো-চালা ঘর থেকে তাদের আটক করে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। চন্দ্রগঞ্জ থানার এ এসআই খালেদ চৌধুরী জানান তাদের বিরুদ্ধে মোটরসাইকেল চুরিসহ সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ আছে। আটককৃত রাসেল দেওপাড়া এলাকার খালেকের ছেলে এবং ইমরান একই গ্রামের তাজুল ইসলাম সুমনের ছেলে। চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক বলেন , আটককৃতদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল ও ১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে হত্যাসহ ৪টি মামলা রয়েছে। এঘটনায় থানায় মামলা হয়েছে। মামলা নং-৭, তারিখ- ৬/২/২৪সহ আলাদা ২টি মামলা করা হয়েছে। এ দিকে, বিকেল সাড়ে ৩টায় জেলা পুলিশ সুপার (এসপি) তারেক বিন রশিদ প্রেসব্রিফিং করে সাংবাদিকদের বিস্তারিত বর্ণনা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *