Dhaka ০৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে সাড়ে ৩শ’ জিপিএ-৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো ছাত্র শিবির

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১২:২২:৩০ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • 1

--প্রেরিত ছবি

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরে এসএসসি, দাখিল ও সমমনা পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির।
শনিবার (২৬জুলাই) সকালে শহরের সোনার বাংলা চাইনিজ রেষ্টুরেন্টে সংবর্ধনার আয়োজন করা হয়। এতে শহর ছাত্র শিবিরের আয়োজনে সাড়ে ৩শ’ শিক্ষার্থীকে ফুল, ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন, শিবিরের কেন্দ্রীয় শিল্প ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাফেজ আবু মুসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর খন্দকার ইউসুফ হোসেন, শিবিরের সাবেক নোয়াখালী শহর সভাপতি ডা. সাইফুল্লাহ সাইফ, জেলা জামায়াতের সেক্রেটারী এ আর হাফিজ উল্লাহ, পৌর জামায়াতের সেক্রেটারী হারুনুর রশিদ। সভাপতিত্ব করেন শহর শিবিরের সভাপতি মো. ফরিদ উদ্দিন ও  সঞ্চালনায় ছিলেন সেক্রেটারী আবদুল আউয়াল হামদু। এছাড়া উপস্থিত ছিলেন, শহর শিবির নেতৃবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, দীর্ঘ প্রতিক্ষার পর তোমাদের এ অর্জন হয়েছে। আজ তোমরা মেধাবীদের দলে স্থান করে নিয়েছো । দেশের জন্য তোমাদের দায়িত্বও অনেক বেড়ে গেলো। একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তোমাদের ভূমিকা রাখতে হবে। আদর্শবান মানুষ হিসেবে দেশ ও জাতি গড়তে তোমাদেরকেই দায়িত্ব নিতে হবে।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

লক্ষ্মীপুরে সাড়ে ৩শ’ জিপিএ-৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো ছাত্র শিবির

আপডেট এর সময় : ১২:২২:৩০ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫