Dhaka ০৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে মাদ্রাসার শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১১:০৮:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • 1

--প্রেরিত ছবি

মো. রবিউস সানি আকাশ
স্টাফ রিপোর্টার

লক্ষ্মীপুর পৌরসভায় হাফেজ নূর আলম (২৬) নামে এক মাদ্রাসার শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর পৌর শহরের ৬ নং ওয়ার্ডের দেওয়ান বাড়ী সড়কে হাবরুল উমরা মাদ্রাসার পুরনো ভবনের নিচ তলায় ফ্যানে রশি বাধা ঝুলন্ত মরদেহটি দেখা যায়। ঘটনাস্থলে পুলিশ আসার পর লাশটিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। হাফেজ নূর আলম ঠাকুরগাঁও জেলার ২নং আমগা ইউনিয়নের হরিপুর থানার নন্দগাও জাদুরানী গ্রামের ৪নং ওয়ার্ডের মৃত নায়েব আলীর ছেলে।

হাফেজ নূর আলমের স্ত্রী হাফেজা সুরাইয়া বলেন, দুপুরে মেয়েসহ একসাথে বাসায় ছিলাম। আমি মোবাইলে কথা বলার পর তিনি আমাকে বলে বাসার বাহিরে যান। আমি উনাকে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে বলি। পরে তিনি গামছা নিয়ে বের হয়ে যান। আমি তখন মেয়েকে ঘুমে রেখে মোবাইল দেখছিলাম। পরবর্তীতে যখন চেয়ার পড়ার আওয়াজ শুনি, তখন রুমের দরজায় দেখি গামছা লাগানো। এরপর আমি গামছা খুলে দেখি উনি ফ্যানে দড়ি বেঁধে ঝুলে আছেন। আমি সাথে সাথে আমার মাকে ও মাদ্রাসার ওস্তাদজীদের কল দেই।

হাফেজ জোবায়ের আহমেদ বলেন, ফোনে নূর আলমের স্ত্রীর কান্নার পর বাসায় এসে দেখি ঝুলন্ত অবস্থায় পড়ে আছে। এমন হবে বিশ্বাস করতে পারছি না। পরে ৯৯৯ এ ফোন করে পুলিশকে জানাই। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।

লক্ষ্মীপুর মডেল থানার এস আই ঝলক মহন্ত বলেন, হাবরুল ওমরা মাদ্রাসার একজন শিক্ষক বলেন, নুর আলমকে ফ্যানে ঝুলন্ত অবস্থায় রুমে দেখতে পাই। এই বিষয়টি তদন্ত করছি আমরা। তদন্ত করে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানতে পারবো।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

লক্ষ্মীপুরে মাদ্রাসার শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট এর সময় : ১১:০৮:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬