Dhaka ০৬:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে ভোটের ৬টি সীলসহ ব্যবসায়ী আটক

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০২:১৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • 1

--সংগৃহীত ছবি

মো. রবিউস সানি আকাশ
স্টাফ রিপোর্টার

লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুত ৬টি ভোটের সিলসহ সোহেল রানা নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় একটি মোবাইলফোন ও কম্পিউটার ও সিপিইউ জব্দ করা হয়। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকালে শহরের পুরাতন আদালত রোডের মারইয়াম প্রেস থেকে তাকে আটক করা হয়।
সোহেল সদর উপজেলার টুমচর গ্রামের খোরশেদ আলমের ছেলে ও মারইয়াম প্রেসের স্বত্ত্বাধিকারী। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ মারইয়াম প্রেসে অভিযান চালায়। এ সময় দোকান থেকে ভোটে ব্যবহৃত ৬টি সিল উদ্ধার করা হয়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ ঘটনাস্থলে আসেন। পরে সিলগুলোসহ একটি মোবাইলফোন ও কম্পিউটার জব্দ করে আটক সোহেলকে থানায় নেওয়া হয়।
সোহেল রানা জানান, অর্ডার পেয়ে তিনি সিলগুলো বানিয়েছেন। তবে কে বা কারা সিল বানানোর অর্ডার দিয়েছেন তা প্রকাশ করেননি তিনি।
জেলা প্রশাসনের নির্বাহী মাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ বলেন, কোনোভাবেই এ প্রেসে ভোটেরর সিল বানানো যাবে না। এটি অবৈধ। তার বিরুদ্ধে নিয়মিত মামলা হবে। অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ব্যাপারে তিনি কোনো কথা বলেননি।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

লক্ষ্মীপুরে ভোটের ৬টি সীলসহ ব্যবসায়ী আটক

আপডেট এর সময় : ০২:১৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬