লক্ষ্মীপুরে বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

শুক্রবার (১২জুলাই) বিকালে লক্ষ্মীপুর-৩৪৪ মহিলা সংসদ সদস্যের পক্ষ থেকে ৫’শ প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। এতে চাল, ডাল সহ সাড়ে ১৪কেজি পণ্য রয়েছে।

সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বিতরণ কার্যক্রমে উদ্বোধক ছিলেন মহিলা আসনের সাংসদ আশ্রাফুন নেছা পারুল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন।

জেলা পরিষদের চেয়ারম্যানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা শ্রমিক লীগের আহবায়ক ইউসুফ পাটোয়ারী, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমেদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক এডভোকেট জহির উদ্দিন বাবর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেল্লাল, জেলা কৃষক লীগের আহবায়ক সি.এম আব্দুল্লাহ সচিব চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া, জেলা শ্রমিক লীগের সদস্য সচিব বেল্লাল কারি, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ইসমাইল হোসেন শিপন, ভবানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম রনিসহ পৌর কাউন্সিলর, ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *