Dhaka ০৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায় পরিবারকে ১০ লাখ টাকা সহায়তা

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০১:০৭:১৯ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • 1

--প্রেরিত ছবি

মো. রবিউস সানি আকাশ
স্টাফ রিপোর্টারঃ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লক্ষ্মীপুরের ছয়টি উপজেলার অসহায় পরিবারের মাঝে নগদ ১০ লাখ টাকার মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (১ জুন) দুপুরে সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি ও জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম। তিনি উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন। লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমার সভাপতিত্বে চেক বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া, সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ, জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কুমিল্লা অঞ্চল পরিচালক ওয়ারেছা আমিন, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান, রায়পুর পৌরসভা জামায়াতের আমির ফজলুল করিম, জামায়াত নেতা আবদুর রহমান, মমিন উদ্দিনসহ আরও অনেকে।
মারজিয়া বেগম বলেন, ‘প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সুবিধাবঞ্চিত মানুষের জন্য যে বরাদ্দ দেওয়া হয়েছে, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহর দেওয়া আমানত, আপনাদের যে হক, তা পৌঁছে দেওয়ার জন্য আজ এখানে উপস্থিত হয়েছি। দোয়া চাই, যাতে ভবিষ্যতে আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি এবং যা কিছু দায়িত্ব আসবে, তা সঠিকভাবে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। আমার দায়িত্ব যেন আমি সঠিকভাবে পালন করতে পারি। কেউ যেন আমাদের দিকে আঙুল তুলতে না পারে, সে জন্য চেষ্টা করবো। কোনো ধরনের অপপ্রচার বা প্রোপাগান্ডা নয়, মূল কথা হলো মানুষের হক যেন যথাযথভাবে তাদের কাছে পৌঁছে দিতে পারি। ২০ লাখ মানুষের মধ্যে সুবিধাবঞ্চিতদের জন্য এই বরাদ্দ খুবই নগণ্য। তারপরও আমরা যদি এটি সঠিকভাবে বিতরণ করতে পারি, তাহলে অন্তত স্বস্তি পাবো। ভবিষ্যতে কেউ যাতে গরিবের হক নষ্ট করতে না পারে, সেদিকেও লক্ষ্য রাখবো।’

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায় পরিবারকে ১০ লাখ টাকা সহায়তা

আপডেট এর সময় : ০১:০৭:১৯ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬