লক্ষ্মীপুরের অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও চেক বিতরণ

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসন এর আয়োজনে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ/অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার (২৪ এপ্রিল) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া জাহান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান, ১৭নং ভবানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল হাসান রনি, সদর উপজেলার ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনসহ উপজেলা কর্মকর্তাবৃন্দ। এসময় ১৬টি পরিবারের মাঝে ২ বান্ডেল করে ঢেউটিন ও ৬০০০ টাকা করে চেক বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *