Dhaka ০৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুর’র লাহারকান্দি ইউনিয়নে মদিনা বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০১:৩৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • 1

--ঘটনাস্থল মদিনা বেকারি

মো. রবিউস সানি আকাশ
স্টাফ রিপোর্টার:
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক লক্ষ্মীপুরের সার্বিক দিকনির্দেশনায় লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আডিয়াতলি স্থানে মদিনা বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।শুক্রবার (২ জানুয়ারী) বিকেলে লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানজিদা সুলতানা, ভোক্তা অধিদপ্তরের জেলার সহকারী পরিচালক নুর হোসেন এবং জেলার নিরাপদ খাদ্য অফিসার সুমধু চক্রবর্তী যৌথ অভিযান পরিচালনা করেন।

ভোক্তা অধিকার সহকারী পরিচালক নুর হোসেন বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী উৎপাদন তারিখ, মেয়াদের তারিখ ও সর্বোচ্চ খুচরা মূল্য না থাকা এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ থাকায় মদিনা বেকারি থেবে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয় যে, আগামী একসপ্তাহ’র মধ্যে যথাযথ আইন মেনে পরিচালনা করা না হলে তাদের কঠিন শাস্তি দেওয়া হবে। জনস্বাস্থ্য রক্ষায় এমন অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে বলে জানান তিনি। এসময় অভিযানে লক্ষ্মীপুর মডেল থানার একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

লক্ষ্মীপুর’র লাহারকান্দি ইউনিয়নে মদিনা বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা

আপডেট এর সময় : ০১:৩৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬