Dhaka ০৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রূপপুরে হবে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৮:৩০:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪
  • 1

--সংগৃহীত ছবি

অনলাইন ডেস্কঃ

পাবনার রূপপুরে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিষয়ে বাংলাদেশ ও রাশিয়া নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

আজ মঙ্গলবার সকালে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের মহাপরিচালক (ডিজি) অ্যালেক্সি লিখাচেভ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানা গেছে।

বাংলাদেশের পক্ষ থেকে বিশেষ সফররত রোসাটম মহাপরিচলককে বলা হয়, বাংলাদেশ আরেকটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে আগ্রহী এবং সেটা রূপপুরেই।

রোসাটম ও রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, তারাও এ বিষয়ে বাংলাদেশকে সাহায্য করতে আগ্রহী। ইতিমধ্যে প্রথম প্রকল্পের মাধ্যমে জনবল প্রশিক্ষিত করা হয়েছে। এদের দিয়েই দ্বিতীয় প্রকল্পের কাজও করানো যাবে।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

রূপপুরে হবে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

আপডেট এর সময় : ০৮:৩০:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪