রাজারহাটে বাল্য বিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সংলাপ অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
“চলো আমরা করি প্রতিবাদ সহিংসতা বন্ধে তুলি রেডকার্ড”। এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে রাজারহাটে
বাল্যবিয়ে বন্ধ ও শিশুদের প্রতি সহিংসতা রোধে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ২০ নভেম্বর (বুধবার) দুপুর ১২ ঘটিকায় রাজারহাট উপজেলার নাজিমখা ইউনিয়নের সোম নারায়ন কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সংলাপ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কালিরহাট উচ্চ বিদ্যোলয়ের প্রধান শিক্ষক
আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- সোম নারায়ন কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি রায়হানুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক বাদল মোহন্ত এবং অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল খালেক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আরো বক্তব্য দেন এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার, এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর আপেল মাহমুদ, মিনহাজুল ইসলাম ও সাইদুল হক প্রমূখ।। বক্তারা বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *