Dhaka ০৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৭:১০:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২
  • 1

অনলাইন ডেস্ক:

টানা কয়েকদিনের ভ্যাপসা গরমের পর বৃষ্টি নেমেছে ঢাকায়। এতে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন রাজধানীবাসী। আজ রবিবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টার পর রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়।

আজ সকাল ১০টার পর থেকেই ঢাকার আকাশে মেঘ জমতে থাকে।

চারদিক থেকে মেঘ জমে আকাশ কালো হয়ে যায়। এরপর রাজধানীজুড়ে সাড়ে ১১টা নাগাদ বৃষ্টি নামে। এতে গরম কিছুটা কমতে পারে। তবে বৃষ্টির কারণে প্রস্তুতি ছাড়া ঘর থেকে বের হওয়া লোকজনকে কিছুটা অস্বস্তিতে পড়তে হয়েছে। ভিজে ভিজে কাউকে কাউকে নিরাপদ আশ্রয়ের সন্ধান করতে দেখা গেছে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হলে এতে তাপমাত্রা তেমন কমছে না। চলতি মাসে ২৯ থেকে ৩১ তারিখ এই তিন দিন বৃষ্টি বাড়বে। তাপমাত্রা কিছুটা কমতে পারে।

সূত্র: আবহাওয়া অফিস

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

আপডেট এর সময় : ০৭:১০:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২