Dhaka ০১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, আটক ৩

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১২:৪৪:০৭ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • 1

--প্রতীকী ছবি

অনলাইন ডেস্কঃ

রাজধানীর উত্তরায় ছাত্র সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে চক্রের হোতা ও তাঁর দুই সহযোগীকে আটক করেছে সেনাবাহিনী। আজ শনিবার (৪ অক্টোবর) ভোরে দক্ষিণখানের আজমপুর রেলগেটসংলগ্ন এলাকার একটি বহুতল ভবন থেকে তাঁদের আটক করা হয়।

উত্তরা আর্মি ক্যাম্প থেকে আজ বিকেলে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন- চাঁদাবাজ চক্রের হোতা আসাদুর রহমান আকাশ (২৪), তাঁর দুই সহযোগী ফরিদ উদ্দিন (২৬) ও মো. রবিন (২৫)।

সেনাবাহিনী জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তাঁদের আটক করা হয়। তাঁরা উত্তরার ছাত্র সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি ও কিশোর গ্যাং পরিচালনা করে আসছিলেন। চক্রের প্রধান আসাদুর রহমান আকাশসহ তাঁর সহযোগীদের বিরুদ্ধে সাংবাদিকদের ওপর হামলা, জনসাধারণকে ভয়ভীতি প্রদর্শন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছে সেনাবাহিনী।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

রাজধানীতে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, আটক ৩

আপডেট এর সময় : ১২:৪৪:০৭ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫