Dhaka ১২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৬৮

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১০:১৬:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
  • 1

অনলাইন ডেস্ক:

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৬৮ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রবিবার সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটকসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

ডিএমপি নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

বলা হয়, আটকের সময় তাদের হেফাজত হতে ৭৪ গ্রাম হেরোইন, ৭ গ্রাম ১০৬ পিস ইয়াবা, ৩৯ কেজি ৮৬ গ্রাম ৬০ পুরিয়া গাঁজা, ৬০০ মিলি দেশিমদ ও ৭০ বোতল ফেনসিডিল উদ্ধারমূলে জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৪ টি মামলা রুজু হয়েছে।

সূত্র: ডিএমপি নিউজ

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৬৮

আপডেট এর সময় : ১০:১৬:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২