Dhaka ০১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫১

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৮:২২:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
  • 1

অনলাইন ডেস্ক:

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৫১ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ছয়টা থেকে বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ বলেন, আটকের সময় তাদের কাছ থেকে ৫ হাজার ৫২৯ পিস ৮০০ গ্রাম ইয়াবা, ৫০ গ্রাম ২২ পুরিয়া হেরোইন, ১০ কেজি ৬৪০ গ্রাম গাঁজা, ২০ বোতল ফেনসিডিল ও ২০টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫১

আপডেট এর সময় : ০৮:২২:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২