Dhaka ০৯:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫৪

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৮:৫৪:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
  • 1

অনলাইন ডেস্ক:

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক কারবার ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে সোমবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য জব্দ করা হয়।

আটকের সময় তাদের কাছে থাকা ২৭৩ গ্রাম ১০২ পুরিয়া হেরোইন, ১১ হাজার ৭৯০ পিস ইয়াবা, ১ কেজি ৯৭৬ গ্রাম ৪০ পুরিয়া গাঁজা, ০ দশমিক ৯০ গ্রাম আইস ও ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা রুজু হয়েছে।

সূত্র:সংবাদ বিজ্ঞপ্তি, ডিএমপি।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫৪

আপডেট এর সময় : ০৮:৫৪:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২