Dhaka ০৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, আটক ৬৫

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৮:৫০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
  • 1

অনলাইন ডেস্ক:

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৬৫ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (১৯ আগস্ট) সকাল ৬টা থেকে আজ শনিবার (২০ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটকসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আটকের সময় তাদের হেফাজত থেকে ১৭৫৩ পিস ইয়াবা, ৬৬ গ্রাম ২০৭ পুরিয়া হেরোইন, ৯৮ কেজি ৮৯০ গ্রাম গাঁজা, ২৯৫টি নেশাজাতীয় ইনজেকশন, ১০ লিটার দেশি মদ ও ৮৪ লিটার ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা রুজু হয়েছে।

সূত্র: ডিএমপি নিউজ

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, আটক ৬৫

আপডেট এর সময় : ০৮:৫০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২