Dhaka ১২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, আটক ৭২

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৭:১৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ২১ মে ২০২২
  • 1

অনলাইন ডেস্ক:

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৭২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (২০ মে) সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটকসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। ডিএমপি নিউজ এই তথ্য জানিয়েছে।

আটকের সময় তাদের হেফাজত থেকে ২৪২৫৫ পিস ইয়াবা, ২১ কেজি ৭২৫ গ্রাম ৩০ পুরিয়া গাঁজা, ৩৭ গ্রাম ১৭ পুরিয়া হেরোইন, ১৩ বোতল ফেন্সিডিল ও ১৫টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধারমূলে জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৬টি মামলা রুজু হয়েছে বলে জানানো হয়েছে।

সূত্র: ডিএমপি নিউজ

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, আটক ৭২

আপডেট এর সময় : ০৭:১৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ২১ মে ২০২২