Dhaka ১১:০২ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, আটক ৬১

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১০:৩৩:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২
  • 1

অনলাইন ডেস্ক:

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৬১ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (৩১ মার্চ) ভোর ৬টা থেকে শুক্রবার (১ এপ্রিল) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কারবারিদের গ্রেপ্তার ও মাদকদ্রব্য জব্দ করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, আটকদের কাছ থেকে ১২ হাজার ৫৮৯ পিস ইয়াবা, ১৯৭ গ্রাম ২২ পুরিয়া হেরোইন, ৪৬ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৪৪২ বোতল ফেনসিডিল ও ৮ লিটার দেশীয় মদ জব্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সূত্র: ডিএমপি নিউজ

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, আটক ৬১

আপডেট এর সময় : ১০:৩৩:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২