Dhaka ১১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, আটক ৫৮

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৬:১৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
  • 1

অনলাইন ডেস্ক:

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৮ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

সোমবার (২১ মার্চ) সকাল ৬টা থেকে মঙ্গলবার (২২ মার্চ) সকাল ছয়টা পর্যন্ত ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানে রাজধানীর বিভিন্ন থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২২ মার্চ) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আটকের সময় তাদের হেফাজত থেকে দুই হাজার ২৬৯ পিস ইয়াবা, ৩৪ গ্রাম ১০০ পুরিয়া হেরোইন, ১৭ কেজি ৮৭৮ গ্রাম গাঁজা ও ৭ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

সূত্র: ডিএমপি

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, আটক ৫৮

আপডেট এর সময় : ০৬:১৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২