Dhaka ০২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৭:৪২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২
  • 1

অনলাইন ডেস্ক:

রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলো শাকিল হোসেন ওরফে সাজু, জামাল হোসেন, আমিনুল ইসলাম ওরফে পারভেজ, সুমন ওরফে কালু ও রবিউল মল্লিক।

গত শুক্রবার রাতে হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। এ সময় তাদের কাছ থেকে তিনটি চাকু জব্দ করা হয়।

ডিবি লালবাগ বিভাগের সহকারী কমিশনার মো. ফজলুর রহমান জানান, বেড়িবাঁধ এলাকার মাহতাব পেট্রল পাম্প অ্যান্ড সিএনজি স্টেশনের সামনে অস্ত্রসহ ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা প্রত্যেকেই ডাকাতদলের সক্রিয় সদস্য এবং একাধিক মামলার আসামি। হাজারীবাগ থানায় দায়েরকৃত একটি মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ডিবির এই কর্মকর্তা।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

আপডেট এর সময় : ০৭:৪২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২