আসন্ন রমজানকে কেন্দ্র করে প্রথম ১৫ দিন নতুন সময়ে চলবে মেট্রো রেল। এতে ট্রেন চলাচলের সময়ে পরিবর্তন আসতে যাচ্ছে। ট্রেনের জন্য যাত্রীদের অপেক্ষার সময় বাড়বে। একই সঙ্গে ঈদের দিন মেট্রো রেলের চলাচল বন্ধ থাকবে।
উত্তরা থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টায়। আর মতিঝিল থেকে শেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে উত্তরার পথে ছেড়ে যাবে।
নতুন সময়সূচি অনুযায়ী ১৬ রোজা থেকে রমজান মাসের শেষ পর্যন্ত একঘণ্টা সময় বাড়বে।
তবে এ সময়ে পুরনো সময় অনুযায়ী পিক আওয়ার ও অফপিক আওয়ারে ট্রেন চলাচল করবে। অর্থাৎ পিক আওয়ারে ৮ মিনিট ও অফপিক আওয়ারে ১০ মিনিট পর পর ট্রেন ছাড়বে।
এদিকে মেট্রো রেলের এমআরটি পাস ব্যবহার করে নিয়মিত পেইড জোনে সর্বোচ্চ ৬০ মিনিট অবস্থা করা গেলেও রমজান উপলক্ষে সেই সময় বাড়িয়েছে মেট্রো রেল পরিচালনাকারী ডিএমটিসিএল।










Leave a Reply