Dhaka ০৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধের ক্ষতিপূরণে হরমুজ প্রণালিতে কর বসাবে ইরান?

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০২:০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • 1

--ফাইল ছবি

বিদেশ ডেস্ক:

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত ১২তম দিনে গড়িয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা বাড়তে থাকায় বর্তমানে ইরানের তেল খাত সম্ভাব্য হামলার লক্ষ্য হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এর মধ্যে যুদ্ধের প্রতিটি ক্ষতি পুষিয়ে নেওয়ার দিকেই এখন মূল নজর দিয়েছে ইরান।

সম্প্রতি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তেহরান বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ওয়ার্ল্ড স্টাডিজের রাজনৈতিক বিশ্লেষক ফোয়াদ ইজাদি বলেন, ‘ইরানি কর্মকর্তারা এখন এমন একটি কৌশল নিয়ে ভাবছেন যাতে যুদ্ধের ফলে যে ক্ষতি হয়েছে পুষিয়ে নেওয়া যায়।

ইজাদি বলেন, ইরান অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে আর অন্য সবাই স্বাভাবিকভাবে লাভবান হবে—এমন পরিস্থিতি আর চলবে না।

বিশ্লেষকরা মনে করছেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও পণ্যবাহী জাহাজ চলাচল করে। ফলে এখানে নতুন কোনো কর আরোপ বা বিধিনিষেধ আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে।

এদিকে তেহরানের দাবি, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটির প্রায় ১০ হাজার বেসামরিক স্থাপনায় বোমা হামলা চালানো হয়েছে এবং এতে ১ হাজার ৩ শ’র বেশি সাধারণ মানুষ নিহত হয়েছেন।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

যুদ্ধের ক্ষতিপূরণে হরমুজ প্রণালিতে কর বসাবে ইরান?

আপডেট এর সময় : ০২:০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬