Dhaka ০২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধবিরতি নিয়ে নতুন তথ্য দিল ইরান

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৯:২৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • 1

--ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

অনলাইন ডেস্ক:

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একগুচ্ছ প্রস্তাবসহ একটি আলোচনার অনুরোধ আমাদের কাছে এসেছে। পাকিস্তানসহ বেশকিছু মধ্যস্থতাকারীর মাধ্যমে এটা আমরা পেয়েছি।’

তবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান দেশটির সঙ্গে কোনো আলোচনায় বসেনি বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

যুদ্ধবিরতি নিয়ে ইরান ‘আগের অবস্থানে অটল রয়েছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট।

বর্তমানে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন ও আক্রমণ পূর্ণ উদ্যমে অব্যাহত থাকায়; আমাদের সব প্রচেষ্টা আর সামর্থ্য ইরানের অস্তিত্ব রক্ষায় নিবেদিত।’এর আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা অব্যাহত রয়েছে এবং ভালোভাবে এগুচ্ছে। এর প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে, তারা কোনো আলোচনায় অংশই নেয়নি।’

সূত্র : আলজাজিরা

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

যুদ্ধবিরতি নিয়ে নতুন তথ্য দিল ইরান

আপডেট এর সময় : ০৯:২৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬