চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় অবতরণের সময় বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান কর্ণফুলি নদীতে বিধ্বস্ত হয়েছে। এতে দুই পাইলট আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে পতেঙ্গা বোটক্লাব এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক আহত পাইলটদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
তবে পরে জানা গেছে আহত পাইলটরা হলেন উইং কমান্ডার সোহাম এবং লিঙ্কেড আসিম। বর্তমানে তারা চট্টগ্রাম নৌবাহিনী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে আসিমের অবস্থা আশঙ্কাজনক।
তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
২০১৫ সালে এই যান প্রথম বাংলাদেশে আসে।
নগরীর সদরঘাট নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্ল্যাহ বলেন, বিমানবাহিনীর ওয়াইএকে১৩০ ট্রেনিং ফাইটার বিমানটি পতেঙ্গা এলাকায় দুর্ঘটনায় পড়ে৷ সেটি খুঁজতে নৌ-পুলিশ ও কোস্টগার্ড, ডুবুরি, ফায়ার ফাইটার, বন্দরে অবস্থানরত জাহাজের নাবিকরা কাজ করছেন। বিমানটা উদ্ধার করে নদীর কিনারে আনার কাজ চলমান রয়েছে।










Leave a Reply