Dhaka ০৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে দানের অর্থে চলছে প্রবাসীদের ইফতার প্রতিযোগিতা

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৯:৩৭:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
  • 1

নিউ ইয়র্ক প্রতিনিধি: যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের মাঝে ডোনেশন বা দানের অর্থে চলছে রমরমা ইফতার প্রতিযোগিতা। গত ২ এপ্রিল থেকে পবিত্র মাহে রমজান শুরু হবার পর থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের প্রায় দেড় শতাধিত ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে শুধু নিউ ইয়র্ক শহরেই অর্ধ শতাধিক। মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের জনবহুল ও বাংলাদেশি অধুষ্যিত নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভানিয়া, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, ওহাইও, ইলিনয়স, কলারাডো, ডেলাওয়ার, জর্জিয়া, কানসাস, ম্যারিল্যান্ড, মিশিগান, সাউথ ক্যারোলিনা, ওয়াশিংটন ও কেন্টাকিতে বসবাসরত বাংলাদেশিদের মাঝে ডোনেশনের অর্থে চলছে রমরমা ইফতার প্রতিযোগিতা।
ইফতার পার্টির প্রতিযোগিতার শীর্ষে রয়েছে নিউ ইয়র্ক সিটি। এখানে বাংলাদেশিদের সংখ্যা বেশি হওয়ায় প্রায় প্রতিদিনই সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের ৬/৭টি করে ইফতার পার্টি অনুষ্ঠিত হচ্ছে। কার ইফতারে কত মানুষ আর খাবার তালিকা কেমন এ নিয়ে চলছে তীব্র প্রতিযোগিতা। এসব ইফতার পার্টির আয়োজন করলেও কেউই নিজেদের পকেটের অর্থ ব্যয় করেন না বলে জানা গেছে। তারা বিভিন্ন ব্যবসায়ী ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের অতিথি করার নাম শর্তে ডোনেশনের নাম আদায় করা অর্থে প্রতিবছরই এমন ইফতার পার্টির আয়োজন করে থাকেন।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

যুক্তরাষ্ট্রে দানের অর্থে চলছে প্রবাসীদের ইফতার প্রতিযোগিতা

আপডেট এর সময় : ০৯:৩৭:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২