Dhaka ০৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যারা ব্যবসার নামে প্রতারণা করেছে তাদের কারখানা বন্ধ হয়েছে : সাখাওয়াত হোসেন

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৯:২৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • 1

--ফাইল ছবি

অনলাইন ডেস্কঃ

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, যেসব কারখানা মালিকরা সঠিক প্রক্রিয়ায় ব্যবসা করছে তাদের কারখানা বন্ধ হয়নি। যারা ব্যবসার নামে প্রতারণা করেছে তাদের কারখানা বন্ধ হয়েছে।

শনিবার (২ আগস্ট) সকাল ১০টায় জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক ও প্রশিক্ষণ ইনিস্টিউটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘শ্রমিকের বেতন পরিশোধের জন্য আমরা বেতন বাকি রাখা মালিকের বাড়ি ও সম্পদ নিয়ে বাজেয়াপ্ত করে বকেয়া বেতন পরিশোধ করেছি। এ পর্যন্ত বেশ কয়েকজনের সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘এখন পর্যন্ত কোনো ট্রেড ইউনিয়ন নির্বাচন হয়নি। শুধু একজনের জায়গায় আরেকজন বসেছে। ট্রেড ইউনিয়ন নির্বাচনের পরে শ্রমিক অসুবিধা দূর করতে নির্বাচিতদের সঙ্গে আলোচনা করা হবে।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

যারা ব্যবসার নামে প্রতারণা করেছে তাদের কারখানা বন্ধ হয়েছে : সাখাওয়াত হোসেন

আপডেট এর সময় : ০৯:২৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫