Dhaka ০১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে সড়ক দূর্ঘটনা রোধে সচেতনতামূলক পথসভা 

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১১:৩২:২২ পূর্বাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২
  • 2
মৌলভীবাজার প্রতিনিধি::
মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ল্যাম্প ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আয়োজনে ও মৌলভীবাজার ট্রাফিক বিভাগের সহযোগিতায় সোমবার (৩ জানুয়ারি) শহরের কুসুমবাগ পয়েন্টে এক সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ট্রাফিক আইন মেনে চললে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব। অকালে তাজা প্রাণ যাতে সড়কে ঝরে না পড়ে এ ব্যাপারে মৌলভীবাজার ট্রাফিক পুলিশ সবসময় আন্তরিক। তিনি আরো বলেন, সড়ক নির্মাণের সময় ট্রাফিক ব্যবস্থাপনাকে অধিক গুরুত্ব দিতে হবে। এসময় তিনি ট্রাফিক আইন মেনে চলতে জনগণের সচেতনতার উপর অধিক গুরুত্বারোপ করেন।
পথসভা শেষে পুলিশ সুপার ট্রাফিক আইন মেনে হেলমেট পরিহিত মোটরসাইকেল চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (প্রশাসন) মোঃ মাহফুজ আলম, ট্রাফিক ইন্সপেক্টর দেওয়ান মোহাম্মদ মারিকুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর বায়জিদ মাহবুব , সদর মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) মশিউর রহমান, সদর ফাঁড়ির ইনচার্জ নব গোপাল দাশ, সার্জেন্ট স্বপন তালুকদার ও ল্যাম্প ওয়েলফেয়ার অর্গানাইজেশনের চেয়ারম্যান সাদেকুর রহমান সহ সংঘটনের নেতৃবৃন্দ।
ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

মৌলভীবাজারে সড়ক দূর্ঘটনা রোধে সচেতনতামূলক পথসভা 

আপডেট এর সময় : ১১:৩২:২২ পূর্বাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২