মৌলভীবাজারে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার সদর উপজেলায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সহযোগিতায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা (Comprehensive Action Plan) প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরীনা রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবদুল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *