Dhaka ০৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মোদিকে যমুনায় ডুব দিয়ে আসতে বললেন মমতা

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০২:৫২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • 1

--সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গ সফরে গিয়ে গঙ্গা নদীতে নৌকাভ্রমণ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সকালে এ সফরের কিছু ছবি নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করেন তিনি। এর পরপরই শুরু হয় তীব্র রাজনৈতিক আলোচনা।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন জানায়, হাওড়ায় এক জনসভায় মোদিকে কটাক্ষ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, ‘বাংলার গঙ্গা পরিষ্কার বলেই মোদি সেখানে নৌকাভ্রমণ করেছেন। কিন্তু দিল্লির দূষিত যমুনা নদীতে একবার ডুব দিয়ে আসবেন।’

যমুনা নদীর দূষণের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘বাংলার গঙ্গা আর দিল্লির যমুনা তুলনা করুন। গঙ্গা পরিষ্কার, তাই এখানে নৌকাভ্রমণ করা যায়। কিন্তু দিল্লির দূষিত যমুনা নদী পরিষ্কার করতে পারেন না, আবার বাংলায় এসে গঙ্গাবিহার করছেন।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

মোদিকে যমুনায় ডুব দিয়ে আসতে বললেন মমতা

আপডেট এর সময় : ০২:৫২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬