Dhaka ০৩:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেট্রো রেলের পিলারে পোস্টার, গ্রেপ্তার ১৮

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৫:৫১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
  • 2

অনলাইন ডেস্ক:

মেট্রো রেলের পিলারে পোস্টার লাগানোর দায়ে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২২ আগস্ট) প্রবাসী কল্যাণ ভবনে সংবাদ সম্মেলনে মেট্রো রেল প্রকল্পের সার্বিক বিষয়ে গণমাধ্যমকে অবহিত করার সময় ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমডি এম এ এন সিদ্দিক এ তথ্য জানান।

এম এ এন সিদ্দিক বলেন, সিটি করপোরেশন জানিয়েছে, পোস্টার লাগানো বন্ধে তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে। এ ছাড়া মেট্রো রেল পরিচালনায় আলাদা পুলিশ বাহিনী গঠনের প্রক্রিয়াও শেষ পর্যায়ে।

মেট্রো রেলের অগ্রগতির বিষয়ে এমডি বলেন, রাজধানী ঢাকার প্রথম মেট্রো রেল আগামী ডিসেম্বরে আংশিকভাবে চালু হচ্ছে। প্রথম দফায় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করবে মেট্রো রেল। আগামী বছর মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের পুরো প্রকল্প চালু হবে। এ জন্য ১০ সেট (প্রতি সেটে ৬টি বগি) ট্রেন প্রস্তুত করা হয়েছে। ফজরের নামাজের পর ভোরবেলা থেকে রাত ১২টা পর্যন্ত এসব ট্রেন চলাচল করবে।

প্রসঙ্গত, ২০১২ সালে মেট্রো রেল প্রকল্প হাতে নেওয়া হলেও কাজ শুরু হয় ২০১৬ সালের দিকে। গত জুলাই পর্যন্ত উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত নির্মাণকাজের অগ্রগতি ৮১ দশমিক ৭০ শতাংশ। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত কাজের অগ্রগতি ৯৩ দশমিক ৮৬ শতাংশ।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

মেট্রো রেলের পিলারে পোস্টার, গ্রেপ্তার ১৮

আপডেট এর সময় : ০৫:৫১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২