Dhaka ০২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনার মোহনায় নতুন চরে সবুজ বেস্টনী সৃজনের লক্ষ্যে ম্যানগ্রোভ চারা রোপন

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১০:০৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
  • 1
নোয়াখালী জেলা প্রতিনিধি :নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীর মোহনায় নতুন জেগে উঠা চরে কেওড়া গাছের চারা রোপন করে নোয়াখালী বন বিভাগ।
দুপুরে হাতিয়ার নলচিরা থেকে উত্তর পূর্বদিকে মেঘনা নদীর মোহনায় নতুন জেগে উঠা  পলি মাটির বিশাল চরে কেওড়া গাছের চারা রোপন করেন উপ-প্রধান বন সংরক্ষক এবং টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্প পরিচালক গোবিন্দ রায় ।
নতুন এ চরে ২০২১-২২ অর্থ বছরে প্রায় ২২ লক্ষ ২০ হাজার কেওরা গাছের চারা রোপন করা হবে বলে জানিয়েছে বিভাগীয় বন কর্মকর্তা মো.ফরিদ মিঞা।
এ সময় আরো উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার সহকারী বন সংরক্ষক কাজী তারিকুর রহমান, লক্ষীপুর জেলার সহকারী বন সংরক্ষক ফিরোজ আলম চৌধুরী, হাতিয়ার নলচিরা রেঞ্জ অফিসার রইচ উদ্দিন, হাবিবিয়া রেঞ্জ অফিসার নাহিদ হাসান।
সুফল পরিচালক গোবিন্দ রায বলেন, এ ম্যানগ্রোভ বাগানটি ভবিষ্যতে উপকূলীয় সবুজ বেস্টনী হিসেবে কাজ করে প্রলয়ংকরী ঘূর্ণীঝড় ও জলোচ্ছাস হতে উপকূলীয় অঞ্চলের মানুষের জান-মাল রক্ষা করবে। এবং বাংলাদেশের ভূমি বৃদ্ধির পাশাপাশি উপকূলীয় অঞ্চলের জীব বৈচিত্র সমৃদ্ধ করবে।
ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

মেঘনার মোহনায় নতুন চরে সবুজ বেস্টনী সৃজনের লক্ষ্যে ম্যানগ্রোভ চারা রোপন

আপডেট এর সময় : ১০:০৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২