Dhaka ১১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় ১১ পর্যটকের মৃত্যু, ঘটনা তদন্তে কমিটি গঠন

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০১:২৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২
  • 1

চট্টগ্রাম প্রতিনিধি : ২৯ জুলাই, ২০২২

চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনা দেখে ফেরার পথে ট্রেনের ধাক্কায় ১১ জন পর্যটক নিহত ও ৫ জন আহত হওয়ার ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে পূর্বাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ।

এ বিষয়ে পূর্বাঞ্চল রেলওয়ের মহা-ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন  জানান, ঘটনার সময় গেটবার দেওয়া ছিল। মাইক্রোবাসের চালক গেটবার সরিয়ে লেন পার হওয়ার চেষ্টা করলে দুর্ঘটনা ঘটে। এ ঘটনা তদন্তে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটর প্রধান করা হয়েছে পূর্বাঞ্চল রেলওয়ের বিভাগীয় পরিবহণ কর্মকর্তা (ডিটিও) মোহাম্মদ আনসার আলীকে।

এদিকে দুর্ঘটনার পর থেকে রেলওয়ে কর্তৃপক্ষ গেটম্যান ও গেটবার নিয়ে নানা বক্তব্য দিয়ে গেলেও প্রত্যক্ষদর্শীদের কথায় তৈরি হচ্ছে নানা প্রশ্ন, এ নিয়ে কাটছে না ধোঁয়াশা!

দুর্ঘটনার পর রেলওয়ে পূর্বাঞ্চলের মহা-ব্যবস্থাপক (জিএম) মো. জাহাঙ্গীর হোসেন জানান, গেটবার তুলে মাইক্রোবাসটি লেন পার হওয়ার চেষ্টা করলে দুর্ঘটনার শিকার হয়। অথচ ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতি ট্রেনের যাত্রীদের কথা অনুযায়ী, গেটম্যান গেটবার কিছুই ছিল না। তখন হালকা বৃষ্টি হচ্ছিল। ট্রেন সামনে আসলে হঠাৎ পূর্বদিক থেকে একটি মাইক্রোবাস রেললাইনে উঠে যায়।

স্থানীয় বাসিন্দা খান মোহাম্মদ মোস্তফা দুর্ঘটনার পরপরই জুমার নামাজ আদায় করে রেললাইনের পাশে দাঁড়িয়েছিলেন। এ সময় তিনি দেখেন, রেললাইনের গেটেবার নেই, গেটম্যানও নেই। এ সময় দ্রুতগতির ট্রেনটি মাইক্রোবাসটিকে ধাক্কা দিয়ে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যায়।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় ১১ পর্যটকের মৃত্যু, ঘটনা তদন্তে কমিটি গঠন

আপডেট এর সময় : ০১:২৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২