মিরপুরে বহুতল ভবনে আগুন, জীবিত উদ্ধার ১৬

অনলাইন ডেস্ক:

রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১ তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট কাজ করছে। এ ঘটনায় ১৬ জনকে জীবিত উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাদের মধ্যে ৭ জন পুরুষ ও ৯ জন নারী। ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ার শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, তারা দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায়। ১টা ৫৮ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পৌঁছে। রাজধানীর মিরপুর-২-এ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিপরীত পাশে একটি ১১ তলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৬ জনকে উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *