Dhaka ০১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন নিষেধাজ্ঞা মানলেই হরমুজে বাড়তে পারে সংকট : ইরান

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৮:৪৬:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • 1

--ছবি: রয়টার্স

বিদেশ ডেস্কঃ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর করা হলে যেকোনো দেশকে হরমুজ প্রণালি পার হতে সমস্যায় পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। দেশটির বার্তা সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।

ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আক্রামি নিয়া বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর চাপ বাড়াতে নতুন করে নিষেধাজ্ঞা কার্যকর করে, তাহলে এর প্রভাব আন্তর্জাতিক নৌ চলাচলেও পড়তে পারে। বিশেষ করে হরমুজ প্রণালি ব্যবহারকারী দেশগুলোকে নানা ধরনের জটিলতার মুখে পড়তে হতে পারে।

তিনি দাবি করেন, সাম্প্রতিক যুদ্ধে শত্রুপক্ষের কোনো লক্ষ্যই সফল হয়নি। তার ভাষ্য, ইরানের রাজনৈতিক স্থিতিশীলতাও নষ্ট করা যায়নি।

নিয়া আরো বলেন, যুদ্ধের পর দেশের মানুষের মধ্যে ঐক্য ও সংহতি আরো বেড়েছে। এখনো রাস্তায় মানুষের উপস্থিতি ও বিভিন্ন কর্মকাণ্ডে সেই চিত্র দেখা যাচ্ছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, শত্রুরা বুঝে গেছে যে, তারা এই প্রতিরোধ ভাঙতে পারবে না। তাই শেষ পর্যন্ত তারা যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়েছে—জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা

ইরানের এই সামরিক কর্মকর্তা আরো জানান, চলমান যুদ্ধবিরতির সময় দেশটি নিজেদের সামরিক সক্ষমতা আরো জোরদার করেছে। একই সঙ্গে সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

মার্কিন নিষেধাজ্ঞা মানলেই হরমুজে বাড়তে পারে সংকট : ইরান

আপডেট এর সময় : ০৮:৪৬:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬