মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এবার ইসফাহানের কাছে একটি অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মধ্য ইরানের ইসফাহান শহরের আকাশে যুক্তরাষ্ট্রের তৈরি একটি এমকিউ-৯ রিপার দূরপাল্লার মনুষ্যবিহীন ড্রোন ভূপাতিত করেছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট একটি এমকিউ-৯ রিপার ড্রোন তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে এ ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনী।












