Dhaka ০৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে বাসের ধাক্কায় দাদা-নাতনী নিহত

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১১:২৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২
  • 1

মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যানযাত্রী দাদা-নাতনী নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ভ্যানচালককে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। শুক্রবার ( ১৩ মে) দুপুর ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার টেকেরহাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত দাদা হালিম ফকির (৬০) রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রামের মৃত হামেদ ফকিরের ছেলে ও নাতনী হাফসা আক্তার (৪) হাফিজুল ফকিরের মেয়ে। এদিকে আহত ভ্যানচালক এসকেন শেখ নয়াকান্দি গ্রামের জুম্মাদ শেখের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বরিশাল থেকে মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ির উদ্দেশ্যে ছেড়ে আসে যাত্রীবাহী বাস বিএমএফ পরিবহন। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার টেকেরহাট শিমুলতলা এলাকায় আসলে পেছন থেকে একটি ভ্যানকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই চার বছরের হাফসা নিহত হয়। এ সময় গুরুতর আহত হালিম ফকির ও এসকেন শেখকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে দুজনকেই উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হালিম ফকির। এদিকে ভ্যানচালক এসকেনের অবস্থা আরও বেশি গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে রেফার্ড করেন চিকিৎসক।
রাজৈর থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ জানান, বাসের ধাক্কায় দাদা-নাতনী মারা গেছেন। এছাড়া আহত একজনের অবস্থা গুরুতর। বাসের চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

মাদারীপুরে বাসের ধাক্কায় দাদা-নাতনী নিহত

আপডেট এর সময় : ১১:২৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২