মাদকবিরোধী অভিযান গ্রেফতার ৩

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ভালুকা মডেল থানা পুলিশ গতকাল রাতে এক সফল মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় ইনজেকশন, হেরোইন এবং ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় দুই লক্ষ আটাশি হাজার তিনশ (২৮৮,৩০০) টাকা বলে জানা গেছে। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা মডেল থানার একটি চৌকস টিম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।

অভিযানে মোট ২৮৮,৩০০ টাকার নেশাজাতীয় ইনজেকশন, ৫০,০০০ টাকার হেরোইন এবং ৬,০০০ টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই সময় ঘটনাস্থল থেকে তিন মাদক কারবারিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” তিনি মাদকবিরোধী অভিযানে সমাজের সর্বস্তরের মানুষকে সহযোগিতার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *