মহেশখালী থানা পুলিশের অভিযানে ৮০০ লিটার চোলাই মদসহ ২জন আটক

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার জেলার মহেশখালী থানা পুলিশের অভিযানে ৮শত লিটার মদ সহ দুইজন মদ ব্যবসায়ীকে আটক করেছে।
আজ ৯/৮/২২ তারিখ রাত ১২.৩০ ঘটিকার সময় মহেশখালী থানাধীন বড় মহেশখালী ইউনিয়নের অন্তর্গত বড় ডেইল গ্রামস্থ ফকিরা কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মদসহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
মহেশখালী থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবু বক্কর, এএসআই জসিম উদ্দিন, এ এস আই জাহিদ হোসেন এর নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে  ৮০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও দুইজন আসামি সহ একটি সিএনজি আটক করা হয়। থানা সুত্রে আরো জানান চোলাই মদ  সমূহ বান্দরবান হইতে নিয়ে এসে চকরিয়াতে গাড়ি বদল করে সিএনজি নং কক্সবাজার থ ১১-২৪৯৪ যোগে আসামি ১) মোজাম্মেল হক (৪০) পিতা-মৃত হাবিবুর রহমান গ্রাম দেবাঙ্গা পাড়া, ৪ নং ওয়ার্ড বড় মহেশখালী ২) নেজাম উদ্দিন(৪০) পিতা-মৃত গোলামবারী গ্রাম মনু মিয়া সিকদার পাড়া বড় মহেশখালী গন আনয়ন করার সময় আসামিরা গ্রেফতার হয়। ২ নং আসামি নেজাম উদ্দিন উক্ত সিএনজির ড্রাইভার এবং ১ নং আসামি মোজাম্মেল হক উক্ত সিএনজির মালিক। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে তারা দীর্ঘদিন যাবত এইভাবে পাহাড়ি এলাকা হইতে চোলাইমদ সংগ্রহ করে বেশি লাভের আশায় মহেশখালী এলাকার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রনব চৌধুরী জানান
 ৮০০ লিটার চোলাই মদ এবং বহনকৃত সিএনজি থানা হেফাজতে নিয়ে  উক্ত ২ জন আসামিকে আটক করে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রেকর্ড করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *