Dhaka ১০:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালীতে যানজট নিরসনে ওসি প্রনবের প্রশংসনীয় ভূমিকায় সাধুবাদ জানিয়েছে সাধারণ জনতা

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৩:৩৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
  • 1

জে এইচ এম ইউনুস (কক্সবাজার প্রতিনিধি): ২১/০৮/২২
কক্সবাজারের মহেশখালী উপজেলায় যানজট নিরসনে নিয়মিত ভাবে কাজ করে যাচ্ছে নতুন যোগদানকৃত ওসি প্রনব চৌধুরী, এই প্রশংসনীয় উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছে সাধারণ জনতা।আজ হতে সপ্তাহকানিক আগ থেকে মহেশখালী জেটি ঘাট থেকে শুরু করে গোরকঘাটা চৌরাস্তার মোড়ের যানজট নিয়ে কঠোর পরিশ্রম করেন ওসি প্রণব চৌধুরী।তারই ধারাবাহিকতায় আজ রবিবার নজর দিয়েছেন মহেশখালীর সবচেয়ে যানজটপুর্ণ বাজার বড় মহেশখালী নতুনবাজারের যানজট নিরসনে,
বাজারের উপস্থিত সাধারণ জনতার সূত্র জানানায় – মহেশখালী উপজেলার বড় মহেশখালীর নতুন বাজারটি উপজেলার সবচেয়ে ব্যস্ততম প্রধান বাজার। বাজারের ইজারাদারের অতিলোভই বাজারের রাস্তাগুলোতে যানজট হওয়ার কারণ । তারা মাসিক বা দৈনিক ভাড়া হিসেবে অতিরিক্তভাবে রাস্তার উপরে দোকানগুলো বসায়। মহেশখালীর প্রধান সড়কের উপর বাজারটির অবস্থান হওয়ায় সড়কের এ অংশ দিয়ে যান চলাচলে দীর্ঘ ভোগান্তি চলে আসছিলো। যার দরুন এই যানজট নিরসনে পুলিশ এমন অভিযান চালায়। অভিযানের নেতৃত্বে ছিলেন মহেশখালী থানার অফিসার ইন-চার্জ (ওসি) প্রণব চৌধুরী।
ওসি জানান- মহেশখালীর প্রধান সড়কের নতুন বাজার অংশে অপরিকল্পিত ব্যবস্থার কারণে তীব্র যানজট লেগে থাকতো। যান জটের কারণে সড়কের এই বাজার অংশটি পার হতে একটি গাড়ির অতিরিক্ত ২০ মিনিটের বেশি সময় লাগে। এলাকায় রাস্তা ও ফুটপাতের উপর গড়ে ওঠা ব্যবসা ও ফলবিক্রির ভাসমান দোকানের কারণে প্রতিনিয়ত যানজটে কষ্ট পেত হয় মানুষের। জরুরি রুগিসহ সব ধরণের জরুরি যাতায়াত বাঁধাগ্রস্ত হয়। তাই জনগণের ভোগান্তি নিরসনে গড়ে ওঠা এই সব অবৈধ ব্যাসায় দোকানগুলো সরিয়ে দিয়ে ফুটপাত পরিষ্কার করা হয়েছে। সড়কের উপর পার্কিং করা গাড়িও সরিয়ে দেওয়া হয়। মাংস বিক্রির শেড, ভাসমান ফলের দোকানসহ আশপাশের এলাকা পরিষ্কার করে গাড়ি পার্কের জন্য জায়গা খালি করা হয়েছে। ওই খালি জায়গায়ই এখন থেকে ক্ষুদ্র পরিবহনগুলো পার্ক করা থাকবে। ওসি মহেশখালীবাসীর প্রতি বার্তা দিয়ে বলেন- মহেশখালীতে বর্তমানে অনেক অপ্রাপ্ত বয়স্ক শিশু ও কিশোর গাড়ি চালানোর কাজে যুক্ত, এটি একটি ভয়ঙ্কর বিষয়। ১৮ বছর বয়সের নিচে কেউ গাড়ি না চালানোর জন্য পরামর্শ দেন তিনি। অভিযানের সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) আটক করে পুলিশ। ১৫ বছর বয়সী এক কিশোর চালক টমটমটি চালাচিছলো বলে ওসি জানান। ওসি প্রণব চৌধুরী বলেন- পুলিশের এ অভিযানের পর পুলিশ বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণে রাখবে, কেউ আবারও পূর্বাবস্থায় ফিরে জনদুর্ভোগ সৃষ্টি করলে পরবর্তীতে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দা ও প্রধান সড়ক ব্যবহারকারী বিভিন্ন এলাকার লোকজন- দীর্ঘ দিন পরে হলেও পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বাজারের স্থানীয় ইজারাদার, বাজারের সমিতিগুলোর কথিত নেতা ও অসুভ মানসিকতার ব্যবসায়ীরা অল্প দিনের ভেতরে এ সংকট আবারও সৃষ্টি করতে পারে বলে আশংকা প্রকাশ করেন। এ নিয়ে থানা ও উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

মহেশখালীতে যানজট নিরসনে ওসি প্রনবের প্রশংসনীয় ভূমিকায় সাধুবাদ জানিয়েছে সাধারণ জনতা

আপডেট এর সময় : ০৩:৩৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২