মহেশখালীতে আলোচিত এস আই পরেশ হত্যা মামলার এক আসামি গ্রেফতার

জে এইচ এম ইউনুস (কক্সবাজার প্রতিনিধি), ১১/০৮/২২
মহেশখালীতে বহুল আলোচিত এসআই পরেশ কারবারি হত্যা মামলার এক আসামি গ্রেফতার হয়েছে।

অদ্য ১১/৮/২২ বৃৃহস্পতিবার দুপুর ৩ ঘটিকার সময় কালামারছড়া এলাকার নোনাছড়ি বাজার থেকে তালিকাভুক্ত সন্ত্রাসী নূর হোসেন প্রকাশ নূর হোসেনকে গ্রেফতার করেছে মহেশখালী থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি কক্সবাজার জেলার মহেশখালীী উপজেলাধীন হোয়ানক ইউনিয়নের পুই ছাড়া গ্রামের মৃত্যু আবুল কালামের ছেলে বলে জানা গেছে। তার বিরুদ্ধে অস্ত্র, হত্যা, অপহরণ, পুলিশকে আক্রান্ত মামলা সহ মোট ১০টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন। তারমধ্যে অস্ত্র মামলার গ্রেফতারি পরোয়ানা সহ তিনটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা থানায় মুলতবি আছে।  সে মহেশখালীর বহুল আলোচিত ঘটনা এস আই  পরেশ কারবারি হত্যা মামলার চার্জশিটভুক্ত ৭ নম্বর আসামি । এলাকাবাসীর তথ্য মতে সে একজন চিহ্নিত সন্ত্রাসী, এসআই পরেশ কারবারি হত্যার পর থেকে বহুদিন ধরে আত্মগোপনে ছিলেন। মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী তার আটকের কথাা স্বীকার করেন এবং তাকে নিয়মতান্ত্রিকভাবে বিজ্ঞ আদালতে প্রেরণ করার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *