Dhaka ০৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মদনকে বাল্য বিয়ে মুক্ত করার প্রত্যয়

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১২:০৪:২৫ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • 1

নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনার মদন উপজেলাকে বাল্য বিয়ে মুক্ত করার প্রত্যয় নিয়ে বিভিন্ন মাধ্যমে জনসচেতনতামূলক প্রচারাভিযানের সূচনা করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। শনিবার (২৮ জুন) সন্ধ্যায় স্বাবলম্বী উন্নয়ন সমিতির সহযোগিতায় আলোচনা সভা ও প্রাসঙ্গিক লোকসংগীত পরিবেশনার মধ্য দিয়ে মদনের উচিৎপুর ট্রলার ঘাট এলাকায় আনুষ্ঠানিক ভাবে এ অভিযান শুরু হয়। প্রথমে মদন সদর ইউনিয়নকে বাল্য বিয়ে মুক্ত করার লক্ষে আয়োজিত উচিৎপুর ট্রলার ঘাটের ওই আনুষ্ঠানিকতায় সভাপতিত্ব করেন মদন উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান।

এখানে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. উচ্ছাস সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, মৎস্য কর্মকর্তা আবু ইউসুফ, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহারা পারভিন, সাব ইন্সপেক্টর আব্দুল আওয়াল, প্রেসক্লাব সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জল, সাংবাদিক নিজাম উদ্দিন ও মদন ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জাফর ইকবাল সুমন। এখানকার অুনষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্বাবলম্বীর উপজেলা কো—অর্ডিনেটর মহসিন মিয়া।

উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান জানান, আগামী এক বছরের মধ্য এ উপজেলাকে বাল্য বিয়ে মুক্ত করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে বিভিন্ন সমাবেশে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মাইকিং, বাল্য বিয়ে প্রতিরোধে প্রতিটি বিদ্যালয় এবং গ্রাম পর্যায়ে কমিটি গঠন করা। বাল্য বিয়ে বন্ধে প্রশাসনের পক্ষ থেকে এখানে প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি। #

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

মদনকে বাল্য বিয়ে মুক্ত করার প্রত্যয়

আপডেট এর সময় : ১২:০৪:২৫ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫