ভোটকেন্দ্রে আসুন, আপনার ভোটটা অনেক মূল্যবান : শেখ হাসিনা

অনলাইন ডেস্কঃ

ভোটারদের ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি আবারো বলবো, আজকে সুষ্ঠুভাবে ভোটকেন্দ্রে আসবেন, আপনার ভোটটা অনেক মূল্যবান। এ ভোটের অধিকারের জন্য অনেক সংগ্রাম করেছি। জেল, জুলুম, অত্যাচার, গ্রেনেড, অনেক কিছু আমাকে মোকাবিলা করতে হয়েছে।

রবিবার সকালে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে ভোট দেওয়া পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন সরকারপ্রধান।

আওয়ামী লীগ সভাপতি বলেন, ট্রেনে আগুন দেওয়া থেকে শুরু করে মানুষ পুড়িয়ে মারা, বোমা হামলা, ককটেল মারা, এসব জঘন্য কাজগুলো তারা (বিএনপি-জামায়াত) করেছে।

তিনি আরো বলেন, আশা করি নৌকা মার্কার জয় লাভ হবে। আবার আমরা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করে, আমরা যে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি তা বাস্তবায়ন করতে পারব। জনগণের ওপর আমার এ বিশ্বাস আছে।এর আগে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পর প্রধানমন্ত্রী রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে গিয়ে তাঁর ভোটাধিকার প্রয়োগ করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানমন্ডি সুধাসদনের ঠিকানায় ভোটার হওয়ায় তিনি এ কেন্দ্রে ভোট দেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুলও তাঁর ভোটাধিকার প্রয়োগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *