ভেড়ামারা পুলিশের বিশেষ অভিযানে পলাতক  ১২ আসামী গ্রেফতার!

কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক ১২ আসামী কে গ্রেফতার করেছে।  কুষ্টিয়া সুযোগ্য পুলিশ সুপার  খাইরুল আলম এর সার্বিক তত্ত্বাবধানে,  ইয়াছির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার, ভেড়ামারা সার্কেলের নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ মজিবুর রহমান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নান্নু খান, এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার-ফোর্স  থানা এলাকায় জুড়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন মামলার গ্রেফতারী ওয়ারেন্টভূক্ত আসামী ১। মোঃ আজাদ, ২। মোঃ আশিক, ৩। মোঃ শাকিল, সর্বপিতাঃ মৃত শহিদুল ইসলাম, ৪। মোছাঃ তসলিমা খাতুন, স্বামীঃ মৃত শহিদুল ইসলাম, ৫। মোঃ রনি, পিতাঃ মৃত সোনা শেখ, ৬। মোঃ সুমন আলী, পিতাঃ মোঃ শহিদুল ইসলাম, ৭। মোঃ আবু সাঈল, পিতাঃ মোঃ নহির আলী, ৮। মোঃ ওলিল, পিতাঃ মৃত ধনী শেষ, ৯। মোঃ সেলিম, পিতাঃ মোঃ সোলেমন শেখ, সর্ব সাং- সাতবাড়ীয়া(গোরস্থানপাড়া), ১০। মোঃ জাকারুল ইসলাম, পিতাঃ মৃত মজিবর রহমান, সাং- ফকিরাবাদ, ১১। মোঃ পিন্টু কানা, পিতাঃ সকের উদ্দিন ফকির, সাং- পরানখালী, ১২। মোঃ বাবু মোল্লা, পিতাঃ মোঃ আতা মোল্লা, সাং-বিলশুকা ভবানীপুর, সর্ব থানাঃ ভেড়ামারা গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করে থানা পুলিশ।  ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবর রহমান সাংবাদিকদের বলেন , ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার সহ সকল প্রকার অপরাধ দমনে কঠোর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত সকল আসামীকে ২২শে জানুয়ারি ২০২২ রবিবার আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *