Dhaka ০২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত ছেড়ে মধ্যপ্রাচ্যে যাচ্ছেন শেখ হাসিনা!

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৩:৫৩:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
  • 1

--ফাইল ছবি

অনলাইন ডেস্কঃ

ছাত্র-জনতার গণ-আন্দোলনে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী গন্তব্য মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশ হতে পারে বলে বিশ্লেষকরা ধারণা করছেন। গদিচ্যুত হওয়ার পর থেকে ভারতেই রয়েছেন তিনি। প্রশ্ন উঠেছে, লাল পাসপোর্ট বাতিল হওয়ার কারণে আর কত দিন ভারতে থাকতে পারবেন তিনি।

এ কারণেই বিভিন্ন গণমাধ্যমে জল্পনা উঠেছে অচিরেই ভারত ছাড়তে হবে শেখ হাসিনাকে।

একাধিক সূত্র বাংলাদেশের একটি জাতীয় দৈনিককে এই তথ্য নিশ্চিত করেছে।উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-আন্দোলনে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে করে দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করেন তাঁরা। এর পর থেকে তিনি কোথায় আছেন তা আর নিশ্চিত করে জানা যায়নি।

শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টও বাতিল করে দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে ৪৫ দিন বৈধভাবে থাকতে পারেন।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

ভারত ছেড়ে মধ্যপ্রাচ্যে যাচ্ছেন শেখ হাসিনা!

আপডেট এর সময় : ০৩:৫৩:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪