Dhaka ১১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১২:১৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
  • 1

গাজীপুর প্রতিনিধিঃ

নানা আয়োজনের মধ্যদিয়ে মঙ্গলবার (১ অক্টোবর ২০২৪) বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি ব্রি সদর দপ্তরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের
সামনে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো. আব্দুল লতিফ ব্রির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। আলোচনাসভা শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর প্রশাসন ভবনের সামনে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো. আব্দুল লতিফ। এসকল কর্মসূচিতে সকল বিভাগীয় ও শাখা প্রধানসহ ব্রিতে ক্রিয়াশীল বিভিন্ন সংগঠন এর প্রতিনিধিবৃন্দ, সর্বস্তরের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকগণ উপস্থিত ছিলেন। ১৯৭০ সালের ০১ অক্টোবর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর এ পর্যন্ত আটটি হাইব্রিডসহ ১১৫টি উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করেছে প্রতিষ্ঠানটি।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

ব্রির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

আপডেট এর সময় : ১২:১৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪