Dhaka ০৬:১১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ৪শতাধিক মানুষকে ফ্রি-তে চিকিৎসা দিলেন ডাক্তার সোলাইমান

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১০:২৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
  • 1
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের পত্তন গ্রামের সন্তান অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসক মো. সোলায়মান মিয়া। এই গ্রামেই তার কেটেছে শৈশব। হয়েছেন স্বনামধন্য চিকিৎসক। নিজের গ্রামের রোগীদের ফ্রি চিকিৎসা সেবা দেওয়ার উদ্যোগ নেন তিনি। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত পত্তন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চলে এই চিকিৎসা ক্যাম্প।
অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসক সোলায়মান মিয়ার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উপস্থিত ছিলেন বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মো. হাছান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূইয়া ও ইউপি আওয়ামী লীগের সভাপতি ইয়াকুব মিয়া প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশেষজ্ঞ চিকিৎসক সোলায়মান মিয়া।
এতে বিশেষজ্ঞ চিকিৎসক সোলায়মান মিয়া সহ চারজন চিকিৎসক ৮ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা, ঔষধ ও পরামর্শ প্রদান করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে আড়াই শতাধিক ব্ল্যাড গ্রুপিং ও দুইশতাধিক রোগীকে ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এই ক্যাম্পের আয়োজনে ছিল সুফিয়া লতিফ ফাউন্ডেশন ও ব্রাহ্মণবাড়িয়ার বাতিঘর।
ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

ব্রাহ্মণবাড়িয়ায় ৪শতাধিক মানুষকে ফ্রি-তে চিকিৎসা দিলেন ডাক্তার সোলাইমান

আপডেট এর সময় : ১০:২৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২