Dhaka ০৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১১:২৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২
  • 1

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় বালুবাহী ট্রাক চাপায় খায়ের মিয়া (৪৬) নামের একজন অটোরিকশার চালক নিহত হয়েছে। রোববার (২৩ জানুয়ারী) সকাল সাড়ে ৯টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের কাউতুলী মোড়ে এই দূর্ঘটনা ঘটে। নিহত খায়ের মিয়া ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের নয়নপুরের তাহের মিয়ার ছেলে।ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে আশুগঞ্জ-আগরতলা চার লেন মহাসড়কের কাজে নিয়োজিত এফকন কোম্পানির বালুবাহী একটি ট্রাক আশুগঞ্জ অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে কাউতুলী মোড়ে একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার চালক নিহত হন।

তিনি আরও জানান, ময়নাতদন্তের পর নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় ট্রাকটি চালকসহ আটক করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত

আপডেট এর সময় : ১১:২৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২