Dhaka ০৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৮:০৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২
  • 1
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভুলাচং এলাকায় স্থানে বিদুৎস্পৃষ্ট হয়ে লোকমান মিয়া (৩০) নামে এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের ভোলাচং গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লোকমান মিয়া একই ইউনিয়নের বিয়াল্লিশর মধ্যপাড়া বড়বাড়ীর জাহের মিয়ার ছেলে।
নিহত লোকমানের চাচাত ভাই নোমান মিয়া বলেন, আজ রোববার সকালে ভোলাচং গ্রামের সেলিম ভূইয়া বাড়ীর বিদুৎতিক লাইনের কাজ করতে যায় লোকমান। এসময় কাজের শেষ পর্যায়ে ঘরের  তারের সাথে খুঁটিতে সংযোগ দিতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয় লোকমান। বিদ্যুৎতিক খুঁটি থেকে ঘরের পাশের একটি পুকুরে লোকমান পড়ে যায়। সেখান থেকে তাকে আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, বর্তমানে নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু

আপডেট এর সময় : ০৮:০৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২