Dhaka ১০:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বোরো ধান এলে চালের দাম আরো সহনীয় হবে : বাণিজ্য উপদেষ্টা

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০১:৩৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • 2

--সংগৃহীত ছবি

অনলাইন ডেস্কঃ

আগামী দুই সপ্তাহের মধ্যে বাজারে বোরো ধানের চাল আসবে। আশা করি, নতুন ধান উঠলেই চালের বাজার আরো সহনীয় হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোজ্য তেলের আমদানি, সরবরাহসহ সার্বিক বিষয় পর্যালোচনা সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘দুঃখজনকভাবে বেশ কিছুদিন ধরেই চালের দাম বেড়ে আছে।

দুই সপ্তাহের মধ্যে বাজারে বোরো ধানের চাল আসবে। চিকন যে চাল বিশেষ করে নাজিরশাইল বা মিনিকেট এটা কিন্তু বোরো মৌসুমের চাল থেকেই আসে।’তিনি বলেন, ‘এ বছর আবহাওয়া এবং বিদ্যুতের অবস্থা ভালো ছিল। তা ছাড়া সারের সরবরাহসহ সামগ্রিক বিষয় ভালো ছিল।

আমরা মনে করছি, আল্লাহর রহমতে আমাদের ফসল তথা ধানেও একটা বরকত আসবে। আশা করি, নতুন ধান উঠে এলে চালের বাজার আরো সহনীয় হয়ে উঠবে।’তিনি আরো বলেন, ‘কৃষিপণ্য একটা গতিশীল জিনিস। তবে সব পণ্যতে আমরা তীক্ষ্ণ দৃষ্টি রেখে যে ব্যবস্থাপনা করা যায়, সেটাই করছি।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

বোরো ধান এলে চালের দাম আরো সহনীয় হবে : বাণিজ্য উপদেষ্টা

আপডেট এর সময় : ০১:৩৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫