বেশি দরিদ্র মানুষ মাদারীপুরে, কম নোয়াখালীতে

অনলাইন ডেস্কঃ

দারিদ্র্যসীমার নিচে বসবাস করা মানুষের হার সবচেয়ে বেশি মাদারীপুর জেলায়। অন্যদিকে নোয়াখালী জেলায় সবচেয়ে কম দরিদ্র মানুষ বসবাস করে।

আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিবিএস প্রকাশিত ‘বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২’ শীর্ষক জরিপে এ তথ্য উঠে এসেছে।

২০১৭ সালের ক্রয়ক্ষমতা সমতার ভিত্তিতে নির্ধারিত আন্তর্জাতিক দারিদ্র্যসীমা হলো দৈনিক আয় ২.১৫ ডলার।

অর্থাৎ দৈনিক ২.১৫ ডলারের কম আয় করা মানুষ দরিদ্র বলে গণ্য হবে।জরিপে দেখা গেছে, মাদারীপুর জেলায় দেশের সবচেয়ে বেশি ৫৪.৪ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। অন্যদিকে নোয়াখালীতে এই হার সবচেয়ে কম। এই জেলায় মাত্র ৬.১ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে।

উপজেলাভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মাদারীপুরের ডাসার দেশের দরিদ্রতম উপজেলা। এখানকার ৬৩.২ শতাংশ মানুষ দরিদ্র।জরিপে দেখা গেছে, দেশের সবচেয়ে বেশি দরিদ্র মানুষের বাস বরিশাল বিভাগে। সেখানকার ২৬.৬ শতাংশ মানুষ দরিদ্র্যসীমার নিচে বসবাস করে। অন্যদিকে চট্টগ্রাম বিভাগে সবচেয়ে কম ১৫.২ শতাংশ দরিদ্র মানুষের বসবাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *